রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘সুরের খেয়ায় হাজার বছর’ সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘সুরের খেয়ায় হাজার বছর’ সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

Published : ০০:৪৯, ৬ আগস্ট ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের (৮ম সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে ‘সুরের খেয়ায় হাজার বছর’ শীর্ষক এক মনোমুগ্ধকর সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধের বিরুলিয়ায় অবস্থিত প্রিয়াঙ্কা শুটিং জোনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত এবং আধুনিক বাংলা গান পরিবেশন করেন। সুর, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান। এছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, সংগীত বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বাংলা সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিল্পীদের প্রশংসা জানানো হয় এবং আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান অতিথিরা।

 
শেয়ার করুনঃ
Advertisement