বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
Published : ১৭:৩০, ৬ আগস্ট ২০২৬
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে নূরতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. সেলিম শেখের উদ্যোগে পরিচালিত "ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী" কর্মসূচির অংশ হিসেবে এ ৬৫০ টি চারাগাছ বিতরণ করা হয়।
চারাগাছ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং চারাগাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
আয়োজকরা জানান, "ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী" কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ টংগিবাড়ী গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।


































