গাজীপুরে গাড়িবহর থামিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১৪:০৬, ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে যাওয়ার পথে গাজীপুরে গাড়িবহর থামিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিশুদের হাতে খেলাধুলার বিভিন্ন সামগ্রী তুলে দেন।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে যাত্রার সময় গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর গাড়িবহর থামার পর রাস্তার পাশে থাকা কয়েকজন শিশু তাঁর কাছে এগিয়ে আসে। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ করেন এবং কিছু সময় কথা বলেন। পরে শিশুদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আন্তরিক মুহূর্ত উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি ছিল প্রথম কিশোরগঞ্জ সফর। সফর উপলক্ষে তাঁর যাত্রাপথে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
































