অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার সম্পদ তথ্য প্রকাশ

অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার সম্পদ তথ্য প্রকাশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী-স্বামীদের সম্পদের বিবরণ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমপর্যায়ের ব্যক্তিবর্গ এবং তাদের জীবনসঙ্গীদের ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত হালনাগাদ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি আশ্বাস দেন, স্বচ্ছতা নিশ্চিত করতে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের তথ্য দ্রুত জনসম্মুখে প্রকাশ করা হবে।

ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকারের সব উপদেষ্টার সম্পদ বিবরণ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এটি ধাপে ধাপে সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে—যাতে প্রশাসনে জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও জোরদার করা যায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement