বসুন্ধরায় JBS Tower-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

বসুন্ধরায় JBS Tower-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের প্রখ্যাত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংস লিমিটেড গত ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত প্লট নং ১৬০৬ ও ১৬৬৯, রোড–সোনিয়া সোবহান ৫ম এভিনিউ, ব্লক–আই-এ তাদের নতুন বাণিজ্যিক প্রকল্প “JBS Tower”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।

প্রস্তাবিত JBS Tower হবে ৩টি বেসমেন্টসহ ১৫ তলা একটি আধুনিক ও দৃষ্টিনন্দন বাণিজ্যিক ভবন। উন্নত নকশা ও শক্তিশালী নির্মাণ কাঠামোর পাশাপাশি ভবনটিতে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা, যা ব্যবসা-বাণিজ্যের জন্য একটি মানসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত প্লট মালিকগণ, জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হক, পাশাপাশি কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরেকটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাণিজ্যিক প্রকল্পের যাত্রা শুরু করলো।

জেবিএস হোল্ডিংস লিমিটেড ভবিষ্যতেও মানসম্মত নির্মাণ, আধুনিক নকশা এবং সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের রিয়েল এস্টেট খাতে অবদান রেখে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement