হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে আশরাফুল আলম প্রতারণার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখান। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ, শারীরিকভাবে নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন বলে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অস্বীকার করার পর ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানানো হয়।

পরবর্তীতে আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement