নির্বাচিত সরকার চাইলে দায়িত্বে থাকবেন ঢাবি ভিসি

নির্বাচিত সরকার চাইলে দায়িত্বে থাকবেন ঢাবি ভিসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়াতে ইচ্ছুক। তবে তিনি বলেছেন, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো শূন্যতা তৈরি হয়, তাহলে নির্বাচিত সরকার চাইলে তিনি আরও কিছু সময় দায়িত্ব পালন করতে রাজি আছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় ভিসি কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান এই কথা জানান।

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুষ্ঠু এবং মসৃণভাবে দায়িত্ব হস্তান্তর প্রয়োজন। সেজন্য যদি সরকার বা সংশ্লিষ্ট অংশীদাররা মনে করেন যে কিছু সময় আমি দায়িত্বে থাকলে সুবিধা হবে, আমি তা বিবেচনা করতে প্রস্তুত।”

এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মসৃণ কার্যক্রম এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াকে সুসংগঠিত রাখা তার মূল লক্ষ্য।

বিস্তারিত আসছে...

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement