শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি রিজভী

শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি রিজভী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল নাগাদ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভোগার কারণে আজ বিকেলে চিকিৎসকদের পরামর্শে রুহুল কবীর রিজভীকে হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা গেছে।

এদিকে আরিফুর রহমান তুষার দেশবাসীর কাছে রুহুল কবীর রিজভীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement