এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বৃদ্ধির বিস্তারিত

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বৃদ্ধির বিস্তারিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বছরের মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্পদ বৃদ্ধি পেয়েছে ১ কোটি ২৩ লাখ টাকার বেশি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দেশে এবং দেশের বাইরে তার উল্লেখযোগ্য সম্পদ থাকলেও তিনি কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক দায়বদ্ধতায় নেই।

প্রকাশিত বিবরণীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকা। এর আগে, ২০২৪ সালের জুনে তার মোট সম্পদ ছিল ১৪ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৬৭৭ টাকা। অর্থাৎ এক বছরের মধ্যে তার সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ ৪৯ হাজার ১২৯ টাকা।

বিবরণীতে উপদেষ্টাদের আর্থিক সম্পদ, আর্থিক বর্হিভূত সম্পদ, বিদেশে থাকা সম্পদ এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়ের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকাশিত তথ্য সরকারের স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনের আগে জনগণের কাছে আর্থিক তথ্যের স্বচ্ছতা প্রদর্শনের উদ্দেশ্যেও প্রকাশিত হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement