হাসানের আগুনে বোলিংয়ে চাপে অস্ট্রেলিয়া
ডারউইন টেস্টে ২২৮ রানের বিশাল লিড নিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বল হাতে আবারও জ্বলে উঠেছেন পেসার হাসান মাহমুদ। তার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৭ রানেই দুই ওপেনারকে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।