হত্যা মামলায় জামিন পেলেন বাবর
Published : ১০:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৪
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জামিন দিয়েছেন আদালত।
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বুধবার (১১ সেপ্টেম্বর) এ জামিন আদেশ দেন বিচারক স্বপন কুমার সরকার।
সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এদিন আদালতে হাজির হন। মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।
এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের হয়।
বিডি/এন

































