ঢাকায় কে কোন আসনে জিতলেন , ব্যবধান কত

ঢাকায় কে কোন আসনে জিতলেন , ব্যবধান কত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলের ঘোষণা চলছে। শুক্রবার বেলা দেড়টার মধ্যে ২৯১টি আসনের মধ্যে ঢাকার ২০টি আসনের সব ফলাফল পাওয়া গেছে।

এই ফলাফলে দেখা যাচ্ছে, ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী, ৭টিতে ১১–দলীয় নির্বাচনী জোটের প্রার্থী জয় পেয়েছেন, আর একটি আসনে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী।

ঢাকার আসনভিত্তিক ফলাফল নিচে দেওয়া হলো—

ঢাকা–১: বিএনপির খোন্দকার আবু আশফাক ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

ঢাকা–২: বিএনপির আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে জয়ী। প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট।

ঢাকা–৩: বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা–৪: জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে প্রায় ৩ হাজার ভোট ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা–৫: জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

ঢাকা–৬: বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

ঢাকা–৭: বিএনপির হামিদুর রহমান ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।

ঢাকা–৮: বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ১১–দলীয় জোটের মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৫ হাজার ২৩৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

ঢাকা–৯: বিএনপির হাবিবুর রশিদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা–১০: বিএনপির মনোনীত শেখ রবিউল আলম ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. জসীম উদ্দীন পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

ঢাকা–১১: এনসিপির নাহিদ ইসলাম ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে ২ হাজার ভোট ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

ঢাকা–১২: জামায়াতের মো. সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

ঢাকা–১৩: বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় জোটের মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।

ঢাকা–১৪: জামায়াতের মীর আহমাদ বিন কাসেম ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

ঢাকা–১৫: জামায়াতের আমির শফিকুর রহমান ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী। প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

ঢাকা–১৬: জামায়াতের মো. আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

ঢাকা–১৭: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

ঢাকা–১৮: বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

ঢাকা–১৯: বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা–২০: বিএনপির মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় জোটের এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।

সারসংক্ষেপে দেখা যাচ্ছে, ঢাকার আসনে বিএনপি প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ জয়ী হয়েছেন, তবে জামায়াত ও জোটের প্রার্থীরাও গুরুত্বপূর্ণ কিছু আসনে বিজয় অর্জন করেছেন। এছাড়া একটি আসনে এনসিপি প্রার্থী জয়ী হয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement