ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়কারী ঈসমাইল জবি উল্যাহ। মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যানকে বিজয়ের অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে দেশ আরও উন্নয়নের শিখরে পৌঁছাবে।
উল্লেখ্য, মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়ে ঢাকায় ফেরেন এবং নির্বাচনী ফলাফলের পর দলের চেয়ারমেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।



























