‘তারেক ভাই’ বলে শুভেচ্ছা বার্তা দিলেন মমতা
Published : ১৫:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছাবার্তা জানান।
পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলাদেশের সব ভাইবোন ও জনগণকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন এবং আগাম রমজান মোবারক কামনা করছেন। একই সঙ্গে বাংলাদেশের এই বড় জয়ের জন্য তিনি “তারেক ভাই”, তাঁর দল এবং অন্যান্য রাজনৈতিক দলকেও অভিনন্দন জানান। তিনি সবার সুস্থতা ও সুখ কামনা করে বলেন—সবাই যেন ভালো থাকেন।
তিনি আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক যেন ভবিষ্যতেও অটুট থাকে—এটাই তাঁদের প্রত্যাশা ও কামনা।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা গেছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি/এএন


































