বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বিজয়ী সংসদ সদস্যদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বিজয়ী সংসদ সদস্যদের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বাধীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারীভাবে বিজয়ী হওয়া বিভিন্ন আসনের এমপিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচিত এমপিরা তাদের অভিজ্ঞতা, আশা-আকাঙ্ক্ষা এবং সংসদীয় কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতের পাশাপাশি বিএনপি চেয়ারম্যান বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে একটি নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, সরকারের গঠনের প্রক্রিয়া এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement