রোশান খানের চোখে চলচ্চিত্রের স্বপ্ন

রোশান খানের চোখে চলচ্চিত্রের স্বপ্ন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রোশান খানের শোবিজে পথচলা শুরু হয়েছিল স্কুলজীবনেই। ২০১৭ সালে নবম শ্রেণিতে পড়াকালীন জয়পুরহাট শিল্পকলা একাডেমির মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে প্রথমবার মঞ্চে ওঠেন তিনি।

সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার যাত্রা শুরু। শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজে পড়াশোনা করেন।

বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছেন শোবিজ অঙ্গনের কাজ।

২০২২ সাল থেকে নিয়মিতভাবে মিডিয়ার সঙ্গে যুক্ত হন রোশান। এরই মধ্যে তার একাধিক মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। পাশাপাশি ফটোশুট ও র‍্যাম্প শোতেও কাজ করছেন। সামনে ঈদ উপলক্ষে তার নতুন একটি মিউজিক ভিডিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

রোশানের আগ্রহ মূলত রোমান্টিক ও সামাজিক ঘরানার গল্পে কাজ করা। ভবিষ্যতে চলচ্চিত্রে নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।

অভিনয়ের প্রতি নিষ্ঠা আর ধারাবাহিক চেষ্টায় তিনি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিতে চান।


নতুন প্রজন্মের এই মুখ বিশ্বাস করেন, নিয়মিত শেখা আর পরিশ্রমই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। শোবিজ অঙ্গনে দীর্ঘ পথচলার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন রোশান খান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement