বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানই আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমান নিজেও।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশের নেতৃত্ব গ্রহণ করবেন এবং জাতিকে নেতৃত্ব দেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। এতে দেশের ২৯৭টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ২৯৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।






























