জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (জাতীয় নাগরিক পার্টি–এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় পৃথকভাবে সাক্ষাৎ করতে যাবেন।

দলীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি জামায়াত আমিরের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় উপস্থিত হবেন। এই সফরকে নির্বাচনের পর রাজনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ প্রেক্ষাপটে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলেও জানা গেছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement