রংপুর বিভাগে ৯ নারী প্রার্থীর প্রাপ্ত সর্বোচ্চ ২৮৭৬ সর্বনিম্ন ১৫৩ ভোট

রংপুর বিভাগে ৯ নারী প্রার্থীর প্রাপ্ত সর্বোচ্চ ২৮৭৬ সর্বনিম্ন ১৫৩ ভোট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে অংশগ্রহণ করা ২৩৬ জন প্রার্থীর মধ্যে ৮টি সংসদীয় আসনে ছিলেন ৯ নারী প্রার্থী ছিলেন।

তাদের মধ্যে ৪ জনই লড়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনের তবে ফলাফলে দেখা যায়, নারী প্রার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ ভোটের সংখ্যা ২৮৭৬ এবং সর্বনিম্ন ১৫৩ ভোট।

প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ার কারণে নারী প্রার্থীগণ প্রত্যেকেই জামানত হারিয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী রংপুর-৩ (সদর-আংশিক সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী রিটা রহমান হিসেবে সূর্যমুখী প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৪৬১ ভোট।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাকর্সবাদীর প্রগতি বর্মণ তমা কাঁচি প্রতীকে পান ২৪৩ ভোট। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী সূর্যমুখী প্রতীকে পেয়েছেন মাত্র ১৫৩ ভোট। ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী নূরুন নাহার বেগম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ২ হাজার ৮৭৬ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আশা মনি পান ২৭৯ ভোট। গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ছালমা আক্তার কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৩৭৮ ভোট। গাইবান্ধা-৫( ফুলছড়ি-সাঘাটা) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মার্কসবাদীর রাহেলা খাতুন কাঁচি প্রতীকে পেয়েছেন ২৪৯ ভোট।

দিনাজপুর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা দুই নারী প্রার্থীর মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কিবরিয়া হোসেন মই প্রতীকে পেয়েছেন ২৮৩ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের লায়লা তুল রীমা হারিকেন প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement