বিএনপি নেতাকে ’সাইবার সন্ত্রাসী’ মন্তব্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নকিবুর রহমান

বিএনপি নেতাকে ’সাইবার সন্ত্রাসী’ মন্তব্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নকিবুর রহমান ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৯:০৫, ৪ জুন ২০২৬

বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামানকে ‘সাইবার সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান, যিনি প্রয়াত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ছেলে।

জানা যায়, জামায়াতের আমিরের ফেসবুক পেজে নারীদের বিষয়ে করা একটি মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হলে দলটির পক্ষ থেকে পেজ হ্যাক হওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১ ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নকিবুর রহমান বিএনপি নেতা একেএম ওয়াহিদুজ্জামান এবং ড. মারুফ মল্লিককে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন। সে সময় তিনি কোনো প্রমাণ উপস্থাপন না করেই তাদের ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন।

ঘটনার প্রায় চার মাস পর নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় ওই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন ড. নকিবুর রহমান। তিনি স্বীকার করেন যে, প্রমাণ ছাড়াই এমন মন্তব্য করা ঠিক হয়নি এবং এ কারণে তিনি দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করুনঃ
Advertisement