যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৯:৫৬, ৪ জুন ২০২৬

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে রেজাউল কবীর পলকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকীয় পদে মোট ১৫১ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে রয়েছেন— প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন এবং কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন।

এছাড়া আইন, কৃষি, সমাজকল্যাণ, শ্রম, শিল্প, যোগাযোগ, ক্রীড়া, পল্লী উন্নয়ন, বন ও পরিবেশ, ধর্ম, ত্রাণ ও পুনর্বাসন, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও প্রযুক্তি, স্বাস্থ্য, আন্তর্জাতিক বিষয়ক, মানবাধিকার, প্রশিক্ষণ ও পাঠাগারসহ বিভিন্ন বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদক পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত ১৫১ সদস্যের এই কমিটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বিএনপি।

শেয়ার করুনঃ
Advertisement