জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নেতারা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৩, ৮ আগস্ট ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

শনিবার (৮ আগস্ট) সকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা জাদুঘরটি পরিদর্শনে যান। এ সময় তারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট স্মারক, আলোকচিত্র, নথিপত্র ও ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে এনসিপি নেতারা জুলাই আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আন্দোলনের ঘটনাপ্রবাহ ও ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতি সংরক্ষণ ও গবেষণামূলক উদ্যোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, নথি ও ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ, গবেষণা এবং সাধারণ মানুষের সামনে প্রদর্শনের উদ্দেশ্যেই গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে।

গত বুধবার (৫ আগস্ট) জাদুঘরটির উদ্বোধন করা হয়। পরদিন বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

শেয়ার করুনঃ
Advertisement