হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
Published : ১১:৪৯, ২৫ অক্টোবর ২০২৬
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রোববার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি কিছুক্ষণ মন্ত্রীর পাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন রাষ্ট্রপতি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।


































