রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে কাদায় আটকাল গাড়ি, উদ্ধার করতে গিয়ে ট্রাকও কাদায়
ভারতের পাঞ্জাবের মোগা জেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে অভিযুক্তদের গাড়ি ধানখেতের কাদায় আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে গাড়িটি উদ্ধারে আনা ভারী ট্রাকও একই খেতে আটকে পড়ে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।