সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ ৫ বছরের জেল
পেশাগত দায়িত্ব পালনেরত সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হয়রানির শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার বিধান রেখে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ অধ্যাদেশে দোষী ব্যক্তিকে মাত্র ভেদে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড অথবা ন্যূনতম এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।