সংরক্ষিত আসনে প্রার্থী হতে আগ্রহী রিনা খান

সংরক্ষিত আসনে প্রার্থী হতে আগ্রহী রিনা খান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা-১৭ আসনে দাপুটে খল অভিনেত্রী রিনা খান নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছেন।

বিএনপির সমর্থিত শিল্পীদের একজন রিনা খান বলেন, বিগত ১৭ বছরে দলের বিভিন্ন কর্মী ও সমর্থক শিল্পী নানা বাধা-বিপত্তি ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। তিনি জানান, রাজনৈতিক কারণে দীর্ঘ সময় নিজে কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, যদিও তিনি বিটিভির নিবন্ধিত শিল্পী।

রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা রিনা খান বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্বাস প্রকাশ করেছেন যে, আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন।

তবে এখন পর্যন্ত এমপি হওয়ার তার স্বপ্ন পূরণ হবে কি না, তা সময়ই বলে দেবে। এ মুহূর্তে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে মাঠে নেমে দলের প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement