নির্বাচন উপলক্ষে বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

নির্বাচন উপলক্ষে বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে চিঠি পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।

এই নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement