সাবেক প্রেস সচিব যোগ দিলেন নতুন চাকরিতে

সাবেক প্রেস সচিব যোগ দিলেন নতুন চাকরিতে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন দায়িত্বে যোগদান করেছেন প্রধান উপদেষ্টা পরিষদের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি নিজস্ব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, তিনি দ্য ডেইলি ওয়াদা নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেছেন এবং সকলের দোয়া ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় তিনি উল্লেখ করেছেন যে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন সরকারের অধীনে পরিচালিত হতে যাচ্ছে। সম্প্রতি শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হয়েছে এবং নতুন সরকার কার্যক্রম শুরু করেছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান শপথ গ্রহণ করে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন সরকারের কার্যক্রমের প্রথম দিনে বুধবার সচিবালয়ে তিনি উপস্থিত থাকবেন। সেখানে তিনি মধ্যাহ্নভোজের পর বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেবেন। এছাড়া বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

নিরাপত্তার কারণে সচিবালয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সরকারি কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement