এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর নকল প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময়কার অনিয়মগুলো এখন আর নেই, ভবিষ্যতেও তার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হলে শুধু ‘হাই জাম্প’ নয়, ‘পোল ভল্ট জাম্প’-এর মতো বড় পরিবর্তন আনতে হবে। বিশ্বায়নের এই সময়ে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পুরোনো বা ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো সম্ভব নয়। শিক্ষা এখন আর কেবল দেশীয় বিষয় নয়—এটি আন্তর্জাতিক পণ্যে পরিণত হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থার জন্য ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্সের মতো প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর এবং ডিজিটাল লিটারেসি নিশ্চিত করাও জরুরি।

কারিকুলাম প্রসঙ্গে তিনি জানান, সম্পূর্ণ পরিবর্তনের বদলে পাঠ্যক্রম রিভিউ করা হবে। একই সঙ্গে এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement