রমজানে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ: বিদ্যুৎমন্ত্রী

রমজানে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ: বিদ্যুৎমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজান মাস ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়াকেই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর পুরো বিদ্যুৎ ও জ্বালানি খাতকেই তিনি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বিশেষ করে রোজা ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

এই দুই মৌসুম সফলভাবে মোকাবিলা করতে পারলে এরপর খাতটির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপ্পা)-এর পক্ষ থেকে রোজার আগে ৬০ শতাংশ বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধের আশঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিপ্পার নেতারা যদি সত্যিই এমন বক্তব্য দিয়ে থাকেন, তবে তা নতুন সরকারকে চাপ দেওয়ার কিংবা ব্ল্যাকমেইল করার শামিল হবে।

তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎ খাতকে স্থিতিশীল রাখতে আন্তরিকভাবে কাজ করছে এবং কোনো ধরনের অযৌক্তিক দাবি বা চাপ মেনে নেওয়া হবে না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement