মালিকানা সংকটে ইউনাইটেড হাসপাতাল!

মালিকানা সংকটে ইউনাইটেড হাসপাতাল! ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে দেশের বেসরকারি স্বাস্থ্যখাতের পরিচিত প্রতিষ্ঠান ইউনাইটেড হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। প্রায় দুই বছর আগে ইউনাইটেড গ্রুপের ভেতরে মালিকানা ইস্যুতে দ্বন্দ্ব তৈরি হলে শেয়ারহোল্ডারদের একটি বড় অংশ তাদের শেয়ার বিক্রি করে হাসপাতালটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে তারা প্রায় একই নাম ব্যবহার করে নতুন একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তবে নতুন সেই প্রতিষ্ঠানটি এখনো পুরোপুরি চালু হয়নি।

এদিকে নতুন হাসপাতালটিতে ইউনাইটেড হাসপাতালের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দেওয়ায় মূল প্রতিষ্ঠানে সেবার ক্ষেত্রে কিছুটা সংকট দেখা দেয়। একই সঙ্গে প্রায় অভিন্ন নামের কারণে রোগী ও সেবাগ্রহীতাদের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয়।

এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং নাম নিয়ে বিভ্রান্তি দূর করতে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নতুন নাম রাখা হয়েছে ‘কন্টিনেন্টাল হাসপাতাল’।

জানা গেছে, চার দিন আগে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement