ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আহমেদ এমপি নির্বাচিত
Published : ২০:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট জনাব সৈয়দ আহমেদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর এক্সিকিউটিভ মেম্বার এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি)-এর ডিরেক্টর জনাব তায়েফ বিন ইউসুফ তাকে আন্তরিক অভিনন্দন জানান।
বিআইএ-এর পক্ষ থেকে জনাব তায়েফ বিন ইউসুফ বিমা খাতে জনাব আহমেদের নেতৃত্ব, অভিজ্ঞতা ও অঙ্গীকারের জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার দূরদর্শী নেতৃত্ব জাতীয় উন্নয়ন ও আর্থিক সেবা খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট জনাব সৈয়দ আহমেদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর এক্সিকিউটিভ মেম্বার এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি)-এর ডিরেক্টর জনাব তায়েফ বিন ইউসুফ তাকে আন্তরিক অভিনন্দন জানান।
বিআইএ-এর পক্ষ থেকে জনাব তায়েফ বিন ইউসুফ বিমা খাতে জনাব আহমেদের নেতৃত্ব, অভিজ্ঞতা ও অঙ্গীকারের জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার দূরদর্শী নেতৃত্ব জাতীয় উন্নয়ন ও আর্থিক সেবা খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিডি/এএন