রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদে বিরোধীদলের ওয়াকআউট

রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৯, ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন জামায়াতসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য শুরুর আগে বিরোধীদলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। পরে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট থেকে নির্বাচিত বিরোধীদলীয় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

এ সময় অধিবেশন কক্ষে কিছুক্ষণ হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতি তার বক্তব্য দেওয়া শুরু করেন।

এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতে সংসদীয় নেতা তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব দেন। সরকারি দলের সংসদ সদস্যরা, যার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন, এ প্রস্তাবে সমর্থন জানান।

অন্যদিকে বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ ধরনের বিষয়ে আগে আলোচনা করা হলে তারা আরও সন্তুষ্ট হতেন বলে মন্তব্য করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement