ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হাফিজ উদ্দিন আহমদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৪, ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম তার নাম প্রস্তাব করেন এবং সেই প্রস্তাব সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

এরপর অধিবেশন পরিচালনাকারী সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন স্পিকার নির্বাচনের প্রস্তাবটি সংসদের সামনে উপস্থাপন করেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন।

এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংসদীয় নেতা তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করেন।

এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা, যার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন, ওই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান।

অন্যদিকে বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ বিষয়ে আগে আলোচনা হলে তারা আরও সন্তুষ্ট হতেন বলে মন্তব্য করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement