সংসদের স্পেশাল গ্যালারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা

সংসদের স্পেশাল গ্যালারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৯, ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান। এছাড়া নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা গ্যালারিতে ছিলেন।

অধিবেশন শুরুর পর সংসদের সভাপতিত্বে খন্দকার মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও এই বৈঠকে বক্তব্য দেন। অধিবেশনে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সকাল থেকেই সংসদ ভবনে তাদের প্রবেশের দৃশ্য দেখা যায়।

উল্লেখযোগ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

প্রায় দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি রাতে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়, এবং সেই অনুযায়ী আজ বসেছে নতুন সংসদের প্রথম বৈঠক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement