অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত
Published : ০২:৪২, ১৩ মার্চ ২০২৬
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ও দৈনিক যুগান্তরের মো. হাসান শরীফের সভাপতিত্বে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বার্তাযোগের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম জিয়াউল হক, আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ, সাধারণ সম্পাদক কালবেলার মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল, কালের কণ্ঠের আনিসুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক এশিয়া পোস্টের পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, অর্থ সম্পাদক স্টার নিউজের মঈন বকুল এবং অফিস সম্পাদক দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন প্রধান এবং বার্তা২৪ ডটকমের মানসুরা চামেলী অনুষ্ঠানে অংশ নেন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ নেওয়া হয়। সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সভাপতি হাসান শরীফ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, একুশে টিভির বার্তা সম্পাদক (অনলাইন) মো. রিয়াজ উদ্দীন, চ্যানেল ২৪-এর অনলাইন ইনচার্জ ও জয়েন্ট নিউজ এডিটর মাজহার খন্দকার, এখন টেলিভিশনের ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের হেড অব ডিজিটাল এডিশন হাসনাত কাদীর ইসলাম, দেশ টেলিভিশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ এস এম আমানূর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ইনচার্জ শিয়াবুর রহমান শিহাব, চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, সময় টিভির অনলাইন ইনচার্জ ও বার্তা সম্পাদক সায়েদুল মাহমুদ, বাংলানিউজ২৪.কমের হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, বৈশাখী টিভির হেড অব ডিজিটাল নাহিয়ান, জিটিভির সোহেল মাহমুদ, ডেইলি সানের মওদূদ সুজন, যুগান্তরের অমিত হাসান রবিন, এনপিবির আকরাম হোসেন, গ্লোবাল টিভির ইমরান হোসেন, মানবকণ্ঠের ফরহাদ হোসেন, নয়াদিগন্তের মুস্তাফিজুর রহমান, আরটিভির আবু আজাদ, বাংলানিউজ২৪-এর মো. জাকারিয়া, দেশটিভির মনিরুজ্জামান মনি, মানবকণ্ঠের তানভীর হাসান, ইত্তেফাকের রিজুয়ানা রিন্তি এবং ডেইলি স্টারের আজাদ বেগ।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
বিডি/এএন



























