নির্বাচনী পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন এনসিপির

নির্বাচনী পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন এনসিপির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বার্তায় জানানো হয়, আজ বিকেলেই রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, সালেহ উদ্দিন সিফাত ও অ্যাডভোকেট হুমায়রা নূর ছাড়াও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত উপস্থিত থাকবেন।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement