’হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে’

’হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করে, তবে প্রার্থীরা সবসময় জনগণের কাছে দায়বদ্ধ হয়ে উপস্থিত থাকবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্যটি করেন।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, “নির্বাচনের সময় সাধারণত প্রার্থীরা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের কাছে আসে। কিন্তু ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করলে যে গণতান্ত্রিক সংস্কার শুরু হবে, তাতে প্রার্থীরা সবসময় জনগণের কাছে উপস্থিত থেকে তাদের কাছে দায়বদ্ধ থাকবেন।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement