এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে আদালতে নাহিদ ইসলামের রিট

এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে আদালতে নাহিদ ইসলামের রিট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা–১১ আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপনের গুরুতর অভিযোগ তুলেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ১১ দলীয় জোটের প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২ জানুয়ারি) ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন নাহিদ ইসলাম। রিটে স্পষ্টভাবে ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থীর প্রার্থিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছে।

নাহিদ ইসলামের পক্ষে রিটটি পরিচালনা করছেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। এ বিষয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহের মধ্যেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে নির্বাচন কমিশন ঢাকা–১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী, একই সঙ্গে দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে। তবে রিট দায়েরের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী লড়াই নতুন করে আইনি ও রাজনৈতিক মাত্রা পেয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement