জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকার আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকার আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরোয়ারে আলম এবং তিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার।

শফিকুল ইসলাম বলেন, ডিবি মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ছরোয়ারে আলমকে আটক করেছে। তবে, দলটি অভিযানরত থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হয়নি। তিনি জানান, অভিযান শেষে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement