নতুন মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

নতুন মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন মিলনের ছোট ভাই আ ফ ম মাহমুদুল হক (শিফন)। তিনি জানান, আরটিভিকে বিষয়টি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকেই।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বিপুল ভোটে জয় লাভ করেন। নির্বাচনে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। এই আসনের ১১০টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এদিকে, আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement