দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে এগোনোর অঙ্গীকার তারেক রহমানের

দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে এগোনোর অঙ্গীকার তারেক রহমানের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম একসঙ্গে দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সৌজন্য সাক্ষাতে দুই নেতার মধ্যে দীর্ঘ প্রায় ৪৫ মিনিটের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, তারা এই আলোচনা থেকে বোঝার চেষ্টা করছেন কেন একটি আসন পেয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আজকের এই সাক্ষাৎ এক নতুন নজির স্থাপন করেছে। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান আন্তরিকতার সঙ্গে দেশ গঠনে সহযোগিতা চেয়েছেন।

তিনি জানান, যদি কোনো কর্মকাণ্ড জনবিরোধী, দেশ বিরোধী বা ইসলাম বিরোধী হয়, তাহলে সেই বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। যদি তা সম্ভব না হয়, তবে যথাযথ প্রতিবাদ করা হবে।

প্রায় এক ঘণ্টা স্থায়ী এই বৈঠকটি তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে তারেক রহমান সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া, যৌক্তিক দাবির ক্ষেত্রে আন্দোলনের আগে সরকারের সঙ্গে আলোচনায় বসারও অনুরোধ জানিয়েছেন তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement