বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের মানববন্ধন

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের মানববন্ধন যুবদলের পদবঞ্চিত নেতাদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১০:০৮, ২৩ আগস্ট ২০২৬

সদ্য ঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অনিয়ম, পদ-বাণিজ্য এবং নিষ্ক্রিয় ও অপরিচিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগে মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নেতারা দাবি করেন, ত্যাগী ও রাজপথে পরীক্ষিত অনেক নেতাকে নতুন কমিটিতে রাখা হয়নি। তাদের ভাষ্য, কমিটি ঘোষণার পর থেকেই তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলের সাংগঠনিক অভিভাবকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

তারা বলেন, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে কমিটি গঠনে অনিয়ম ও পদ-বাণিজ্যের অভিযোগ তুলে ধরবেন। পাশাপাশি নিষ্ক্রিয়, অপরিচিত ও অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে দীর্ঘদিনের সক্রিয় ও ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানাবেন।

বক্তারা কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে যুবদল ও ছাত্রদলের সাবেক এবং বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement