তারাবির মাঝেই অসুস্থ কাবা শরীফের ইমাম
Published : ২৩:১৬, ৯ মার্চ ২০২৬
পবিত্র মক্কার কাবা শরীফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রমজান মাসের তারাবি নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নামাজের চার রাকাত সম্পন্ন করার পর তিনি শারীরিকভাবে ক্লান্তি ও অবসাদ অনুভব করলে ইমামতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
পরে শায়খ বান্দার বালিলা সামনে এগিয়ে এসে বাকি তারাবি নামাজে ইমামতি করেন এবং দায়িত্বের সঙ্গে নামাজ সম্পন্ন করেন।
রমজান মাসে মসজিদুল হারামে প্রতিদিন বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে তারাবি নামাজ আদায় করা হয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন শরিফ থেকে তিলাওয়াত করা ইমামদের জন্য এটি শারীরিক ও মানসিকভাবে বেশ পরিশ্রমের বিষয়।
ঘটনার পর মুসল্লিদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং অনেক মুসলমান শায়খ আবদুল্লাহ আল-জুহানির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেছেন।
বিডি/এএন


































