পবিত্র ঈদুল আজহায় মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন দীপেন দেওয়ান
Published : ০১:০৯, ২৮ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের মাঝে সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
মন্ত্রী বলেন, কোরবানির মূল শিক্ষা আত্মত্যাগ ও আত্মশুদ্ধির মধ্যে নিহিত। ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণের চেতনা গড়ে তুলতেই ঈদুল আজহার তাৎপর্য সবচেয়ে বেশি।
দীপেন দেওয়ান আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল মানুষের অংশগ্রহণে একটি সম্প্রীতিপূর্ণ ও টেকসই বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। সেই চেতনা ধারণ করে পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও সমতলের জনগণকে মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।



































