এক দিনেই আম্বানির সম্পদ বাড়ল ৮৫০ কোটি ডলার, আবারও এশিয়ার শীর্ষ ধনী
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদ এক দিনেই বেড়েছে ৮৫০ কোটি ডলার। তাঁর প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ায় সম্পদে এই উল্লম্ফন হয়েছে। এর ফলে বাইটড্যান্সের (টিকটক) সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিংকে পেছনে ফেলে আবারও এশিয়ার শীর্ষ ধনীর অবস্থান ফিরে পেয়েছেন আম্বানি।