আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০২, ৯ আগস্ট ২০২৬

উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।


রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০ দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।


এর আগে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিলও জ্বালানিটির দাম বাড়ানো হয়।


তবে এরপর কয়েক দফায় জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। মে মাসে অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।
জুন মাসে আরও কমিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


সর্বশেষ আগস্ট মাসের জন্য সেই দাম আবারও বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হলো। ফলে জেট ফুয়েলের দাম বৃদ্ধির প্রভাব অভ্যন্তরীণ বিমান চলাচলের খরচেও পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Auto

শেয়ার করুনঃ
Advertisement