বাজারে স্বর্ণের নতুন দাম, ২২ ক্যারেটের ভরি কত?
Published : ১১:০৭, ২৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পর নতুন কোনো মূল্য সমন্বয় ঘোষণা করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুসের ঘোষণা অনুযায়ী, গত বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী মূল্য সমন্বয়ের ঘোষণা না আসা পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হবে।


































