১,০০১ আউটলেটের মাইলফলক: সেপ্টেম্বরজুড়ে স্বপ্নে বিশেষ অফার ও ইলিশ উৎসব

১,০০১ আউটলেটের মাইলফলক: সেপ্টেম্বরজুড়ে স্বপ্নে বিশেষ অফার ও ইলিশ উৎসব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৬

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপে যখন সাধারণ মানুষের বাজেট নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন ক্রেতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ স্বপ্ন। ১,০০১টি আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে পুরো সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার, সাশ্রয়ী মূল্যের পণ্য এবং মৌসুমি আয়োজনের মাধ্যমে ক্রেতাদের জন্য উৎসবের আমেজ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে পুরো মাসজুড়ে। এ সময়ে দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার। এর ফলে মাসিক বাজার খরচে কিছুটা সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব। বাঙালির খাবারের ঐতিহ্যে ইলিশের বিশেষ গুরুত্বকে সামনে রেখে স্বপ্নের বিশেষ কর্নারে সাজানো হয়েছে বিভিন্ন আকারের ইলিশ। পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের দেশি মাছ ও সামুদ্রিক মাছ।

‘মাছে-ভাতে বাঙালি’—এই চিরচেনা প্রবাদকে সামনে রেখে মাছপ্রেমীদের জন্য এক ছাদের নিচে পছন্দের নানা ধরনের মাছ কেনার সুযোগ থাকছে। ইলিশের মৌসুমকে ঘিরে এই আয়োজন ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

উৎসবের আমেজের পাশাপাশি ক্রেতাদের বাজেটের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে স্বপ্ন। চাল, ডাল, তেল, আটা, দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ অফারের মাধ্যমে প্রতিদিনের বাজারকে আরও সাশ্রয়ী ও স্বস্তিদায়ক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সেপ্টেম্বরের আয়োজনকে ক্রেতাদের জন্য সত্যিকারের আনন্দের উপলক্ষ করে তুলতে চায় স্বপ্ন।

শেয়ার করুনঃ
Advertisement