অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বাড়ল ১৭ টাকা

অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বাড়ল ১৭ টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৪, ৭ অক্টোবর ২০২৬

অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানায় বিইআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়িয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ আগের দামের তুলনায় প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেশি গুনতে হবে।

অন্যদিকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement